রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সাতক্ষীরায় শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ


সাতক্ষীরায় শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র  করে দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ খরেখেছে সাতক্ষীরার পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল থেকে কোন পরিবহন সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মালিক সমিতির নেতারা বলছেন, বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টারের ম্যানেজার মনিরুল ইসলাম মনি বলেন, সকাল থেকে কোন গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সকল পরিবহন বন্ধ রয়েছে। কি কারণে বন্ধ সেটি আমি জানি না। মালিক বন্ধ রাখতে বলেছেন সেকারণে বন্ধ রেখেছি।
এদিকে, হঠাৎ পরিবহন বন্ধের ঘোষনা বিপাকে পড়েছেন যাত্রীরা। সকল যাত্রীরা কাউন্টারে এসে ফিরে গেছেন। তরিকুল ইসলাম নামের একজন জানান, আমি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে আসলে কোন টিকিট দিচ্ছে না। এখন খুব বিপদে পড়ে গেলাম।

সাতক্ষীরা পরিবহন পরিচালক কমিটির সভাপতি তাহমিদ সায়েদ চয়ন বলেন, বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের দ্বন্ধ কারনে আমাদের পরিবহনের উপর চাপ পড়ছে। এখানে আমাদের কিছু না। আমরা গাড়ি চালানোর জন্য প্রস্তুত রয়েছি। গাড়ি বন্ধ রাখলে আমাদেরই ক্ষতি। 



সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক সাইফুল করিম সাবু বলেন, গতকাল (সোমবার) যশোরে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছে যশোর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। সেকারণে সাতক্ষীরা থেকে পরিবহন বন্ধ করে দিয়েছেন মালিকরা। এর কারণ হচ্ছে গত ৫ আগষ্ট শ্যামনগরে শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। তখন শ্যামনগরের উশৃঙ্খল শ্রমিকরা যশোরের গাড়ি শ্যামনগর যেতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে যশোরের গাড়ি কালিগঞ্জে আটকে দেয় শ্রমিকরা। পরে ছেড়েও দেয়।

তিনি বলেন, সেই ইস্যুকে কেন্দ্র করে যশোর মালিক সমিতি ও শ্রমিক নেতারা যশোরে থাকা সাতক্ষীরার পরিবহন কাউন্টার গুলোতে তালা লাগিয়ে দিয়েছে। সেকারণে পরিবহন মালিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছে। আমরা আলোচনায় বসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


Tag
আরও খবর