সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

শৈলকুপা নিবাসী বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের আহবায়ক ক‌মি‌টি গঠন

"জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে" এই শ্লোগানে শৈলকুপা নিবাসী বি‌সিএস কর্মকর্তাদের মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। ঢাকা রি‌জে‌ন্সি হো‌টে‌লে মত বিনিময় সভায় প্রধান অ‌তি‌থি ছিলেন শৈলকুপার কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। অনুষ্ঠা‌নে ডিএম‌পি ক‌মিশনার ‌শেখ মো: সাজ্জাত আলীসহ শৈলকুপা নিবাসী বি‌ভিন্ন পর্যা‌য়ের বি‌সি‌এস কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন। শৈলকুপার উন্নয়ন ও সম্ভাবনার বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রে অনুষ্ঠানের প্রধান অতিথি শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান বলেন, শৈলকুপা নিবাসী বি‌সিএস কর্মকর্তাগণ যে যার অবস্থা‌নে থে‌কে শৈলকুপার উন্নয়‌নে অবদান রাখ‌বেন। শৈলকুপার উন্নয়‌নে কর্মকর্তাগ‌ণের সারথী হি‌সে‌বে সব সময় তি‌নি সা‌থে থাক‌বেন ম‌র্মে প্রত‌্যাশা ব‌্যক্ত ক‌রেন। অনুষ্ঠান‌ শে‌ষে শৈলকুপা নিবাসী বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের আহবায়ক ক‌মি‌টি গঠন করা হয়। গ‌ঠিত ক‌মি‌টিতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো: শাহাবু‌দ্দিন খানকে উপ‌দেষ্টা করা হয়। এছাড়াও সাত সদস‌্য বি‌শিষ্ট কমিটি‌তে জাতীয় বার্ন ইন‌স্টি‌টিউট এর পরিচালক ডা.না‌সির উ‌দ্দিনকে আহবায়ক ও যুগ্ম সচিব মো:গিয়াস উ‌দ্দিনকে সদস্য সচিব ও ঢাকা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার আমির খসরুকে কোষাধ্যক্ষ করা হয়। অন্যান্য সদস্যরা হলেন- স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো: আব্দুস সালাম, বেসাম‌রিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারজানা সুলতানা, কু‌মিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. মো: শ‌ফিকুল ইসলাম হিরণ এবং সহকারী অধ্যাপক মোছা: আশরাফুন্নাহার। গ‌ঠিত ক‌মি‌টি‌কে আগামী ০২ মা‌সের ম‌ধ্যে এক‌টি গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন ও ঈদ পুনর্মিলনী আ‌য়োজ‌নের দা‌য়িত্ব দেওয়া হয়।
Tag
আরও খবর



শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত

৩৭ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে