কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আযোজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি শেষে হলরুমে আলোচনা সভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,সফল মৎস্যচাষী ছানাউল হক ছানা, মোমিনুল হক মুক্তা প্রমূখ। এ সময় মৎস্য চাষী, বিভিন্ন ফিড কোম্পানি প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।

Tag
আরও খবর