সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

শাজাহানপুরে স্বপ্নপূরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও মেহেদী উৎসব !

শাজাহানপুরে স্বপ্নপূরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও মেহেদী উৎসব !

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্বপ্নপূরণ স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। 


এতে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ঈদ পোশাক,শিক্ষা উপকরণ (খাতা,পেন্সিল ও রাবার) বিতরণ করা হয় এবং শিশুদের হাতে মেহেদি দিয়ে আলপনা এঁকে দেওয়া হয়, যা তাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তোলে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর ও ক্ষুদ্রফুলকোট স্বপ্নপূরণ স্কুল শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।


স্বপ্নপূরণ স্কুলের উপদেষ্টা ও আরডিএ বগুড়ার সাবেক পরিচালক ড. জাকারিয়ার সভাপতিত্বে এবং স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনজুরুল কাদের মন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্বপ্নপূরণ স্কুলের স্বেচ্ছাসেবী আকাশ, রোমান, মাইশা, আনিকা, হানজালা, আবির সহ শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


অতিথিরা বক্তব্যে বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। তারা স্বপ্নপূরণ স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও কার্যক্রম আরও বিস্তারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান ও উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন আমরুল ক্ষুদ্রফুলকোট স্বপ্নপূরণ শাখা স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।


উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে স্বপ্নপূরণ স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে বগুড়া শহরসহ প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুলের মাধ্যমে শত শত শিশুর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Tag
আরও খবর