হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

শাজাহানপুরে কৃষকের নিকট জোরপূর্বক চাঁদা আদায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ!

শাজাহানপুরে কৃষকের নিকট জোরপূর্বক চাঁদা আদায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ!

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে। চাঁদাবাজির ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়ে কোন মত রক্ষা পায় তারা। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শাহজানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। 

অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী (৪৮) অভিযোগে উল্লেখ করেন, গত প্রায় ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও এলাকায় আলু চাষিরা আলু হিমাগারে নেওয়ার সময় তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবী করে আসছে এই নেতারা। 

গত (৮ মার্চ) সন্ধ্যা ৭ টার সময় তিনি নিজ বাড়ি থেকে, আলু হিমাগারে নিয়ে যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী-বগুড়া মহাসড়কে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদ সহ কয়েকজন  তার আলুবাহী গাড়ির পথরোধ করে। এ সময় তারা বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেবে না, বলে হুমকি দেয়। এমনকি তাকে তুলে নেওয়ার হুমকি দিয়ে প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় জনতা চাঁদাবাজির কর্মকাণ্ড দেখে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করে। তখন তারা পালিয়ে কোন মত জীবন রক্ষা করেন। 

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোথাও চাঁদাবাজি করতে যাইনি আমার নামে বিভ্রান্তকর তথ্য ছাড়ানো হচ্ছে। 

তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী, তাজনুর ইসলাম জাহাঙ্গীর আলম আপেলসহ অনেকে জানান, কৃষকের কাছে চাঁদা না পেয়ে যখন জোর করে ওই কৃষককে অপহরণের চেষ্টা করছিল তখন আমরা বিষয়টি প্রতিবাদ করি। সাধারণ জনগণের উপস্থিতি দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা। 

শাজাহানপুর থানার (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এক কৃষক চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, খাজনা আদায় হতে যেখানে কেনাবেচা হবে। সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। আর যারা চাঁদা তুলেছে তারা ইজারাদার নয়।

Tag
আরও খবর