মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর কুষাগাড়ী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের হতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রবাসী মোঃ আঃ জব্বার ঘুটুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা ২টি গরু পুড়ে যায় এবং গোয়ালঘরের আসবাবপত্রসহ প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করেছে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রক্ষায় সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে।
৮৮ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১১ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২৫ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
১২৭ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬৬ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬৭ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭২ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
২১৩ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে