মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর লুতফর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর সর্দারপাড়া এলাকার একটি ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, লুতফর রহমান, গত ৩ দিন হলে বাড়ি হতে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরোও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ডোবায় এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সেখানে গিয়ে তাঁরা লাশটি লুতফর রহমানের বলে শনাক্ত করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৬৬ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭২ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯৫ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২০৯ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
২১১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৫০ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৫১ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৫৬ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে