কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ২


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে প্রাইভেট কার পুকুরে পরে দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিক ভাবে ছেলেটির পকেটে মধ্যে পাওয়া জন্ম নিবন্ধন থেকে জানা যায়,

ছেলেটির নাম জাকারিয়া জাকির (২৪)। সে বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে। মেয়েটির নাম রানী খাতুন (১৯)। সে নাটোর জেলার বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের 

লিয়াকত ফকিরের মেয়ে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শেরপুর উপজেলার আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা  জানান, শেরপুর শহর হতে প্রাইভেটকাটি এই আঞ্চলিক সড়কে আসে। গাড়িটির একটু গতি বেশি ছিল মোট্টো খ ১২-৬০০৫)। প্রাইভেটকার ছাতিয়ানী এলাকার কচিয়ামোড় এসে পৌছালে বিপরীত

 দিক থেকে একটি সিএনজি তাদরে সামনে এসে দাড়ায়। তৎখনাত প্রাইভেটকার টি পিছনে ঘুরতে নিলে রাস্তার পাশে ডোবায় পরে।  মনে হয় ব্রেক ফেল করে প্রাইভেটকারটি পুকুরে পড়ে ডুবে যায়। পুকুরে প্রাইভেটকারটি 

পড়ে যাওয়া দেখে আমরা সেখানে যায়। গাড়িটির ভিতর থেকে দুজন বাহির হয়ে পালিয়ে যায়। এবং দরজা বন্ধ থাকায় জাকারিয়া ও রানী দুজনের কেউ বাহির হতে পারেনি। ডুবে থাকা প্রাইভেটকাটির মধ্যেই তারা মারা যায়। 

তখন আমরা স্থানীয়রা প্রাইভেটকাটিতে রশি লাগিয়ে পুকুরের পারে এনে তাদের দুজনের লাশ প্রাইভেটকাটির মধ্যে থেকে বের করি। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন  জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) বাবু কুমার সাহা  জানান, ব্রেক ফেল করে পুকুরে প্রাইভেটকারটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

Tag
আরও খবর