কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে হরিবাসরের জায়গা অবৈধভাবে দখল এর প্রতিবাদে মানববন্ধন


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বড়ইপাড়া এলাকার ৭৫ বছরের পুরাতন হরিবাসনের স্থানে দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মহিপুর বাড়‌ইপাড়া ফায়ার সার্ভিস এর সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন মহিপুর বারোয়ারি হরিবাসর কমিটি।


মানববন্ধনে হরিবাসর কমিটির সভাপতি বিধান দত্ত  বলেন প্রায় ৭৫ বছর যাবত এইখানে ধর্মীয় অনুষ্ঠান হরিবাসর হয় এবং এই জায়গার মালিক জুগোময়া সেন  প্রায় ৬০ বছর পূর্বে ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই জায়গাটি টি হরিবাসর কমিটিকে দান করেন। এখন এই জায়গার কিছু অংশে অবৈধভাবে শৈলান সেন ও তার ছেলে সদানন্দ সেন অবৈধভাবে দখল করে গৃহনির্মাণ করছেন এবং বাদবাকি জায়গা দখলের পায়তারা করছেন তার প্রতিবাদে আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করছি এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা স্মারকলিপি জমা দেবো। এ সময় আরো উপস্থিত ছিলেন হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, রঞ্জিত দত্ত, অরুণ মহন্ত, কানু মহন্ত, চন্দন দাস, বিকাশ দত্ত, খোকন দত্ত, ভবতোষ রায়, কালাচান দাস, সুশীল বসু, মোহন ত্যাগী, সুশান্ত মহন্ত, সন্তোষ মোহন্ত, সুমন বসু, পাভেল দত্ত, বলরাম মহন্ত, গোবিন্দ মহন্ত, শুভ মহন্ত, পলাশ, সমর প্রমুখ।

এ বিষয়ে সদানন্দ সেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে। তিনি ফোন রিসিভ করেনি।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে