কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কোচ ড্রাইভারের সাহসিকতায় ডাকাত আটক

বগুড়ার শেরপুরে নাবিল পরিবহনের ডাকাতি  সংঘটিত হয়েছে।  ডাকাত দল পালানোর সময়  কোচ ড্রাইভার জীবনের ঝুঁকি নিয়ে  মির্জা রুবেল ওরফে সুমন (৫০) নামের একজন ডাকাতকে  জাপটিয়ে ধরে।  অন্য বাস যাত্রীদের সহায়তাই এ সময় ডাকাতকে আটক করা হয়েছে। সে  টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমিল্লী খান পাড়া গ্রামের মির্জা বিশুর ছেলে।  গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে।  কোচ ড্রাইভার  রফিকুল ইসলাম জানান,  বৃহস্পতিবার রাত দশটার দিকে দিনাজপুর থেকে ১৫ জন যাত্রী নিয়ে নাবিল পরিবহরের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্ট-ব-১২-২৮৬৬) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।  রাত একটার দিকে যাত্রী ভেসে পাঁচজন ডাকাত  বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় পৌঁছালে তারা কোচটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।  ডাকাত দল অস্ত্রের মুখে ড্রাইভার এবং সুপারভাইজার কে জিম্মি করে রাখে  প্রত্যেক ডাকাতের কাছেই স্কুল ব্যাগ ছিল।  একজন ডাকাত গাড়িটি চালিয়ে ঢাকার দিকে যেতে থাকে।  অন্যান্য ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয়। ডাকাতি শেষে কোচটি  শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে থামিয়ে পালানোর চেষ্টা করে। সে সময় ড্রাইভার রফিকুল জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত মির্জা রুবেল ওরফে সুমনকে  পেছন দিক থেকে জাপটিয়ে ধরে  এবং ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে।  এ সময় যাত্রীরাও গাড়ি থেকে নেমে ওই ডাকাতকে ধরে ফেলে।  পরে পুলিশকে খবর দিলে ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।  এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান,  কোচ ডাকাতির ঘটনায় শেরপুর থানায় মামলা প্রক্রিয়া দিন রয়েছে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে