কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সোনাইমুড়ী থানায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় সোনাইমুড়ী থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে ও সোনাইমুড়ী থানার এস আই শাহ আলমের সঞ্চালনায় মোঃ এস আই আনোয়ারের কোরআন তেলয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার চাটখিল সার্কেল নিত্যানন্দ দাস। এই সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশ সদস্যগণ, মুক্তিযোদ্ধা প্রজন্ম মোঃ শাহজাহান, সাংবাদিক জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী থানার এস আই মোঃ বাছির, অর্মত্য মজুমদার, গেয়াস উদ্দিন, এ এস আই রোমান মিয়া, ইব্রাহিমসহ সোনাইমুড়ী থানার পুলিশ অফিসারগণ, মোঃ নুরুল আলম মাসুদ বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর নোয়খালী আঞ্চলিক শাখা ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী সুলতান আহসান উদ্দিন বিট পুলিশের উদ্দেশ্যে বলেন, একটা অপরাধ ঘটার আগে আমরা যেন আগাম তথ্য পাই। আপনারা নির্দ্বিধায় আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমাদের। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক বিট পুলিশের উদ্দশ্যে তার বক্তব্যে তিনি বলেন, আপনারা যে পরিমান তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। এই সময়ে প্রধান অতিথি নিত্যানন্দ দাস তার বক্তব্যে বলেন, পুলিশ জনগনের বন্ধু, জনগনের জান-মাল রক্ষা করা পুলিশের একান্ত দায়িত্ব। আপনার এলাকায় যে কোন অপরাধ ঘটলে তাৎক্ষনিক পুলিশকে অবগত করবেন। পুলিশ আইন মোতাবেক পদক্ষেপ নিবে।

আরও খবর