সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নেই কোনো নির্বাচনী আমেজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নির্বাচন ঘনিয়ে এসেছে। উপজেলা নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ ও উত্তাপ নেই । দলীয় প্রতীক না থাকায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নেই কোন উৎসাহ উদ্দীপনা। ভোটারদের মাঝেও অনেকটা হতাশ ভাব।


দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদে ২১ মে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এ উপজেলায়,সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোট চলবে। 

 

এবার প্রার্থীরাও ভোটারদের কাছে খুব একটা যাচ্ছেন না এবং ভোটারদের মূল্যায়ন হচ্ছে না বলে মনে করছেন ভোটাররা।স্থানীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়, তার মধ্যে সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন অথচ জাতীয় নির্বাচনের মতো ভোটারদের মাঝে উপজেলা নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা এবং উত্তাপ লেগে থাকার কথা থাকলেও নেই কোনো নির্বাচনের আমেজ। 

অনেক ভোটারের অভিযোগ ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসলেও, অধিকাংশ প্রার্থীর মুখই তারা দেখেননি। অনেকে আবার প্রার্থীর নাম শুনেছেন, তবে চেনেন না।


এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ প ম বাবুল বাবু। তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নোয়াখালী জেলা শাখার সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক মনির ইসলাম মনির।

আরও খবর