কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্রীমঙ্গলের বরুণা ছালানা ইজলাস এর মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান বরুণা মাদরাসার ছালানা ইজলাস শুরু, শেষ রাতে মোনাজাত



সিলেট বিভাগের বরেণ্য বুজুর্গ, শায়খুল আরব ওয়াল আজম মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.) এর খলিফা, আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন (ছালানা ইজলাস) শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হয়। 

ছালানা ইজলাস-কে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও শ্রীমঙ্গলের হাইল হাওর প্রান্তর থেকে শুরু করে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বরুণা মাদরাসার এই সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। 

সিলেট বিভাগের সর্ববৃহৎ এই মহাসম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা শুক্রবার সকাল থেকেই মাদরাসা ময়দানে এস জমায়েত হয়েছেন।

বিশেষ করে বরুণার ছালানা ইজলাসের মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাতে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে।

সিলেট বিভাগে আজ সবচেয়ে বড় জুমআ বরুণা মাঠে অনুষ্ঠিত হয়। 

জুমআর নামাজের পূর্বে বয়ান এবং জুমআর নামাজের ইমামতি করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

বক্তাদের মাঝে জুমআর নামাজে অংশ নেন দেশের জনপ্রিয় ইসলামি স্কলার মাওলানা আলী হাসান উসামা। বাদ আসর তিনি ছালানা ইজলাসে বয়ান করবেন বলে মাদরাসা সূত্রে জানা গেছে। 

বিকেল ৩টায় সরজমিন দেখা যায়, বাদ জুমা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকারসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে বরুণা মাদরাসা ময়দান এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়।

দিবারাত্র ব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করবেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী। এর আগে দীর্ঘদিন সভাপতিত্ব করেছিলনে বরুণা মাদরাসার সদরে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী। তিনি ২০২০ সালের ৯ অক্টোবর ইন্তেকাল করেন। 

বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী জানান, সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ভক্ত-মুরিদ অংশ নেবেন। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, বরেণ্য ইসলামি স্কলার ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করেন।  

ছালানা ইজলাস বাস্তবায়ন কমিটি সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদিস হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মুফতি মাহফুজুল হক, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মাওলানা আতাউল হক জালালাবাদি,  মাওলানা গাজি সানাউল্লাহ রাহমানি, অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা উবায়দুর রহমান হুজাইফী, মাওলানা মঞ্জুর রশিদ আফেন্দি, মুফতি মুজিবুর রহমান হাটহাজারি, মাওলানা মেরাজুল হক কাসেমি, মাওলানা নুরুল আমিন খানসহ অর্ধশতাধিক দেশবরেণ্য আলেম-উলামা ও ইসলামী স্কলারগণ বয়ান পেশ করবেন।

বরুণা মাদরাসাটি ১৯৪১ সালে প্রতিষ্ঠা করেন আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী।

বরুণা মাদরাসায় দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুসরণের পাশাপাশি কম্পিউটার প্রক্ষিণ, কারিগরি শিক্ষা ও ইলেকট্রিকসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। দ্বীনি এই প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়ন ও মানবতার কল্যাণে নিবেদিত। এই মাদরাসার উদ্যোগে সমাজের গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি টিউবওয়েল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়। বরুণা মাদরাসার সৌন্দর্য বাড়িয়েছে মসজিদে আবু বকর। এখানে একসঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এত বড় মসজিদ সিলেট বিভাগে আর নেই।

বর্তমানে বরুণা মাদরাসার সদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী। আর নায়েবে সদরে মুহতামিম হলেন মাওলানা শেখ নুরে আলম হামিদী ও প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

আজ শুক্রবার শেষ রাতে লাখো মানুষের অংশগ্রহণে দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদীর (রাহ.) পুত্র, বরুণা মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী।


Tag
আরও খবর