কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময়

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেন।


সোমবার (১ জানুয়ারি) রাত ৭টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহসভাপতি দিপঙ্কর ভট্টাচার্য লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শামিম আক্তার হোসেন মিন্টু, সেক্রেটারি বিকুল চক্রবর্তী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফীসহ অন্যান্য সাংবাদিকরা সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন, মোটর সাইকেল চুরি, যানযট নিরসন, টমটম ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

এসময় শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়, বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজের অসঙ্গতিগুলো দূর করতে আমরা কাজ করছি। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করবেন। একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ সকল অপরাধ কমে আসবে। শ্রীমঙ্গলের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কাজ করতে সাংবাদিকদের প্রতি সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ শ্রীমঙ্গলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Tag
আরও খবর