সাংবাদিক এম এ রকিব এর কন্যা ফারিহা সুলতানা রাফা’র সাফল্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব ও গৃহিণী সেলিনা সুলতানার একমাত্র কন্যা ফারিহা সুলতানা রাফা।
সে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ‘দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ’র বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগগ্রহণ করে। এর আগে সে একই প্রতিষ্ঠান থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ অর্জন করে ।
শিক্ষার্থী রাফা মহান আল্লাহর শুকরিয়া আদায় করে পরিবারের সকল সদস্য ও শিক্ষকমন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।
ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় রাফা। সে সবার কাছে দোয়া প্রার্থী।
১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে