কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্রীমঙ্গলে সেডের 'প্রকল্প সমাপনী ও প্রকাশনা' অনুষ্ঠান এবং প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ




মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ও নাজদিক এর আয়োজনে 'প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি' শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠান বুধবার (২৬ জুন) সকাল ১০টায় উত্তরসুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) শুরু হয়ে বেলা সাড়ে ৩টায় শেষ হয়।

সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর পরিচালক ফিলিপ গাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল ওয়াজেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, নাজদীক এর উপদেষ্টা কাত্যিয়ানী চান্দোলা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রামভোজন কৈরি, বিসিএসইউ এর সহ-সভাপতি জেসমিন আক্তার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএসইউ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত এবং সাংবাদিক-কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন মাছরাঙা টেলিভিশন এর মৌলভীবাজার প্রতিনিধি তমাল ফরদৌস দুলাল, বিশ্বজিত ভট্টাচার্য বাপন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা এবং জুড়ী ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউরি।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মাহবুবুর রহমান রাহেল, ভাস্কর হোম এবং কাওছার আহমেদ রিয়ন।

অনুষ্ঠানে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর পরিচালক ফিলিপ গাইন বলেন, প্রকল্পের সারসংক্ষেপ হলো, প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌলভীবাজারের ১০টি চা বাগান থেকে নির্বাচিত ২৫ জন (২০ জন নারী ও ৫ জন পুরুষ) চা শ্রমিক ও নেতৃস্থানীয় সদস্যদের জন্য পাঁচটি আবাসিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালাগুলো নাজদিক-এর সহায়তায় সেড ডিসেম্বর ২০২৩ থেকে জুন ২০২৪ এর মাঝে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আয়োজন করে। প্রকল্পটি ছোট হলেও এর পুরো সময়জুড়ে এর সাথে স্থানীয় প্রশাসন ও সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাগণ যুক্ত ছিলেন। 

  • দিনব্যাপী অনুষ্ঠানে রিপোর্ট উপস্থাপন, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা, চা বাগানে নারীর সুরক্ষায় প্রজনন স্বাস্থ্য অধিকার সচেতনতা সহায়িকা এবং Tea Workers Of Bangladesh : Realities Challenges এর মোড়ক উন্মোচন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণসহ বিভিন্ন অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।

আরও খবর