কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিনিবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নাজমা বেগম (৩৫), হাসাইন আহমদ (১৭), ফাহাদ আলম (১২)। জানা যায় এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কালাপুর পেট্টল পাম্প এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে সিএনজি  দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি যাত্রী নিয়ে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

জানা যায় নিহত এবং আহত হওয়া সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা ও মীরনগর এলাকায়।

আরও খবর