কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপের অপরাধে দুই রিসোর্ট থেকে ২১জন নারী-পুরুষ আটক

১১ পতিতা ও ১০ খদ্দর 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইটি আবাসিক রিসোর্টে যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এরমধ্যে ১১জন পতিতা ও ১০জন খদ্দর বলে জানা গেছে।

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকায় 'গ্রীন প্লেস টি রিসোর্ট' এবং 'টং থাই' আবাসিক রিসোর্টে গতকাল রাতে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবা ও মেজর ইমরান এর নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও বিজিবি সদস্যদের একটি দল।

এসময় যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে এ দুইটি রিসোর্ট থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন পতিতা ও ১০ জন খদ্দর-কে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর এলাকার মৃত মহব্বত আলীর পুত্র মীর মোহাম্মদ আব্দুর রউফ (৪৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার জয়লালচান এলাকার মানিক মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া (২৪), চুনারুঘাট থানার উলুকান্দি এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ ফয়সাল মিয়া (২৬), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ধাপা ইদরাপুল এলাকার মোঃ আসকর আলীর মেয়ে মোছাঃ নুসরাত জাহান ইশা (২২), নরসিংদী জেলার শিবপুর থানার কুমরাদি এলাকার ওমর ফারুক এর মেয়ে মোছাঃ আফছানা (২১), পাবনা জেলার সুজানগর থানার সুজানগর এলাকার মোঃ আলতাব খান এর মেয়ে সুমি আক্তার (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিল এলাকার মোঃ ফিরোজ মিয়ার মেয়ে সানজিদা আক্তার (২১), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কোয়াচপুর গ্রামের রমা সূত্রধর এর পুত্র স্বপন সূত্রধর (২৮), ঢাকা জেলার হাজারিবাগ থানার হাজারিবাগ এলাকার মৃত সাজ্জাদ জাহির এর পুত্র মোঃ ফাহিম ইসলাম (২৮), শরীয়তপুর জেলার নড়িয়া থানার গোড়াগাঁও এলাকার মোঃ বাবুল এর রাহাত সিকদার (২৪), ঢাকা জেলার হাজারিবাগ গনকটলি লেন এলাকার মোঃ আবুল কাশেম এর পুত্র তানভীর আহমদ (২৭), ঢাকা জেলার হাজারিবাগ থানার এনায়েতগঞ্জ এলাকা সুশীল রায় এর পুত্র সঞ্জয় রায় (২৫), মৌলভীবাজার জেলার সদর থানার আমতৈল এলাকার আব্দুল গনির পুত্র মোঃ আব্দুল্লাহ (২৪),  মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার আকিলপুর এলাকারআম্ভর উল্ল্যাহ এর পুত্র আব্দুল্লাহ (৩২), সিরাজগঞ্জ জেলার সলংগা থানার চরভেরা এলাকার আইনুল হকের মেয়ে ইসরাত জাহান মিতু (২৪),  রাঙ্গামাটি জেলার লংগুদু থানার করলাছড়ি এলাকার সিদ্দিক হাওলাদার এর মেয়ে মোছাঃ জান্নাত আক্তার (১৯), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সুরভীপাড়া এলাকার আমির হোসেন এর মেয়ে মোছাঃ আয়শা বেগম (২৪), চট্টগ্রাম জেলার চকরিয়া থানার খারবাং শান্তিনগর এলাকার মোঃ দুদু মিয়ার মেয়ে মোছাঃ তাসনিম আক্তার (১৮), বরিশাল জেলার কাউনিয়া থানার কাউনিয়া এলাকার নুর মোহাম্মদ এর মেয়ে মোছাঃ রাত্রি আক্তার (২০), একই এলাকার মোখলেছুর রহমান বাবুর মেয়ে মোছাঃ পাখি আক্তার (২০) এবং খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি থানার ফটিকছড়ি এলাকার আব্দুল আউয়াল এর মেয়ে মোছাঃ তাসফিয়া (২০)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, শ্রীমঙ্গল দুইটি আবাসিক রিসোর্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী ও পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আরও খবর