ধোবাউড়ায় মদের বোতল ও বিয়ার উদ্ধার বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ডেনভার বডি স্প্রে ও মদ জব্দ প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প চরাঞ্চল হাসপাতাল পরিদর্শন করেন ময়মনসিংহ সিভিল সার্জন হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রহমত ও বরকতের দরজা খুলে দেয় যে আমল গুলো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন ফটকে দাঁড়িয়ে কথা বলার সময় মাথায় পড়ল ককটেল, গুরুতর আহত সোহরাওয়ার্দী কলেজের মালি ১০০ ক্ষেপণাস্ত্রের উপাদানসহ চীন থেকে বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু



তারুণ্যের উৎসব ও শহীদদের স্মরণে শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আজ সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. অহিদুল ইসলাম।


উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ভায়না ক্রিকেট একাডেমি ও মইন উদ্দিন স্মৃতি সংসদ। ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, মাগুরায় সবশেষ ২০২২ সালে দ্বিতীয় বিভাগ এবং ২০২১ সালে প্রথম বিভাগ ক্রিকেট লিগ হয়েছিল।


সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়। তারপর জুলাই গণঅভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মাগুরার ক্রিকেটের অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জুলফিকার আলী খান, মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার ১০ শহীদ পরিবারের সদস্যরা।


জুলাই শহীদ সোহান শাহের বাবা শাহ সেকেন্দার বলেন, 


‘জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার তরুণরা প্রাণ দিয়েছিল দেশের গণতন্ত্রের জন্য। সেই শহীদদের নামে আয়োজন হওয়া এই ক্রিকেট লিগ আমাদের পরিবারের জন্য সম্মান ও আবেগের বিষয়।’


 বিসিবি পরিচালক জুলফিকার আলী খান বলেন, 


‘বাংলাদেশে প্রথম জেলা হিসেবে মাগুরায় এ বছর সর্বপ্রথম ক্রিকেট লিগ মাঠে গড়াল। স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে বিকশিত করতে মাগুরা যে উদ্যোগ নিয়েছে, তা অন্য জেলাগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।’

 

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম আশাব্যক্ত করেন 


‘জুলাইয়ের শহীদদের স্মরণ করতে গিয়ে আমরা শুধু ইতিহাসকেই নয়, তরুণদের ভবিষ্যতকেও এগিয়ে নিতে চাই। এই লিগ দীর্ঘদিন পর মাগুরার ক্রিকেটে নতুন প্রাণ ফিরিয়ে আনবে। প্রশাসন ও ক্রীড়া সংস্থা দায়িত্বশীলভাবে লিগটি পরিচালনা করবে।’


মাগুরা জেলা পরিষদ ও চিকিৎসক সিমিন মজিদ আখতারের পৃষ্ঠপোষকতায় ‍টুর্নামেন্টের আয়োজন করেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১৬টি ক্লাবের অংশগ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে এক মাসের বেশি সময় ধরে।

Tag
আরও খবর