কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


“দশ পেরিয়ে এগারোতে পদার্পণ-সবার সাথে এশিয়ান টেলিভিশন”এ স্লোগান নিয়ে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


বুধবার(১৮ জানুয়ারি)বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা,র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।


এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু।


এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহতাব উদ্দিন,শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর আসেকীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা নূরুল আমিন,মাওনা ইউপি সাবেক চেয়ারম্যান আমির হামজা,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন।


এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি কবির হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক ও সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন।


এসময় বক্তারা বলেন,এশিয়ান টেলিভিশন  স্বাধীনতার ও মুক্তিযোদ্ধের চেতনায় দেশের উন্নয়নের পক্ষে সর্বদায় কাজ করে এবং আগামীতে আরো  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কাছে নিজেদের উপস্থাপন করবে ।


পরে মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে একই জায়গায় এসে শেষ হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই টিভির উপজেলা প্রতিনিধি সোহেল রানা, গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হাসান ইকবাল, মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আরিফ প্রধান,আমার সংবাদের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম,শ্রীপুর উপজেলা রিপোর্ট ক্লাবের সভাপতি মোবারক হোসেন,মহিউদ্দিন,বাবুল,পরাণ,সিকন্ধ্যা প্রধানসহ বিভিন্ন পেশা শ্রেণির ব্যক্তিবর্গ।


আরও খবর