কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেটি দিবস উপলক্ষে আলোচনা সভা ,আলোক চিত্র প্রদর্শনী

‌২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে তালায় আলোচনা সভা আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকাল ৪টায় পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি পালিত হয়। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সভাপতি জনাব অধ্যাপক গাজী  সুজায়েত আলী। 

‌বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার মাহমুদুল হক, তালা উপজেলা  জামায়াতের সাবেক আমির ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,

‌ উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম, ইসলামকাটী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফরুক , মাগুরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান  অধ্যাপক আইয়ুব আলী, শিবিরের জেলা শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন সাগর, তালা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোমতাজ উদ্দীন , মাওলানা রেজাউল করীম, তালা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জালালুল বান্না,পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি নাজমুল হক, মাওলানা শাহ আলম, মাওলানা নজরুল ইসলাম, প্রমুখ ।

‌ অনুষ্ঠানের বক্তারা বলেন, 

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় লগি বৈঠা দিয়ে নৃশংসভাবে পিটিয়ে-খুঁচিয়ে নিরাপরাধ মানুষকে খুন করে লাশের উপর নৃত্য করে জঘন্যতম বর্বরতার সূচনা করেছিল।  সেদিনের লগি বৈঠাধারী সন্ত্রাসীরাই আজকের আগ্নেয়াস্ত্রধারী খুনি ধর্ষক। খুনি হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকা সহ সারাদেশে মেতেছিল খুনের নেশায়। আওয়ামী লীগের লগি বৈঠার ভয়াবহ নৃশংসতায় জীবন দিতে হয়েছিল সারাদেশে অর্ধশত নিরীহ জনসাধারণের। ২০০৬ সালের ২৮ অক্টোবরে যারা খুনের নেশায় মেতে উঠেছিল অবিলম্বে সেই সকল খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে। তখনকার গনমাধ্যমে এই পৈশাচিক ঘটনা বিশ্ববাসীকে প্রত্যক্ষ করিয়েছিল। তখনকার সরকার ঐ ঘটনার তদন্ত করে আসামিদের গ্রেফতার করে, বিচারের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। 

Tag
আরও খবর