কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাটকেলঘাটা লোকনাথ নার্সিংহোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক মহিলার করুন মৃত্যু হয়েছে। সরজমিনে গিয়ে জানাযায় আজ সকাল ১০টার সময় পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের মোঃ বদরুল তার স্ত্রী সম্পা বেগম (৩২) কে নিয়ে পায়ে হেটে ক্লিনিকে আসেন এসময় ক্লিনিক মালিক পুলোক পাল এর সাথে পরামার্শ করে । তিনি যাবতীয় পরিক্ষা নিরিক্ষা করতে বলেন। কথা অনুযায়ী স্বামী বদরুল স্ত্রীর সকল পরিক্ষা নিরিক্ষা শেষে আজ রবিবার সকাল ১১টার দিকে তালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর ডাক্তার চায়না খাতুন ও তার সহকারী মিলে ভুল অপারেশনের কারনে ওটিতেই মৃত্যু বরণ করেন বলে জানান স্বজনরা। এবিষয় স্বামী বদরুলের কাছে জানতে চাইলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি ক্লিনিক মালিকের রুমে গিয়ে মালিককে বলঅলাম রোগী তো মারা গিয়েছে। তিনি আমাকে উত্তর দিলেন মারা যায়নি। আমি বললাম আমার স্ত্রী সক্ত হয়ে গেছে সে মারা গেছে একথা শোনার পর জোর করে ক্লিনিক মালিক আমাকে উপরে পাঠিয়ে দিয়ে এ্যামবুলেন্স এ করে আমার স্ত্রীকে খুলনা পাঠিয়ে দেন এবং তিনি বলেন এ্যমবুলেন্স ভাড়া তোমার দেওয়া লাগবেনা আমি দিয়ে দিবো।
এব্যাপারে সঙ্গে থাকা বদরুলের ভাবী মোছাম্মাদ মুসলিমা বেগম বলেন, সকালে সুস্থ্য লোকটিকে নিয়ে এসেছি সে অপারেশন অবস্থায় কিভাবে মারা যায়।আমি পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকের মালিক সহ যাহারা এই ঘটনার সাথে জড়িত সকলের শাস্তি চাই। এছাড়া সরকারী অনুমোদন বিহীন ক্লিনিকের বিরুদ্ধে প্রশাসনের ব্যাবস্থা নেওয়ার জন্য এলাকাবাসি জোর দাবি জানান।

এব্যাপারে ক্লিনিক মালিক পুলক পাল বলেন সম্পা খাতুন কে ভর্তি করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর ডাক্তার চায়না খাতুন ও তার সহকারীর মাধ্যমে তাকে ওপারেশন করানো হয়। রোগীর অবস্থ্য বেগতিক দেখে তাকে খুলনা পাঠানোর সুব্যাবস্থা করি।

Tag
আরও খবর