কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হ্নীলায় ই*য়া*বা বোঝাই টমটমসহ মা*দ*ক কারবারী চালক গ্রেফতার

টেকনাফের হ্নীলায় হাইওয়ে থানা পুলিশ প্রধান সড়কে তল্লাশী চালিয়ে ইয়াবা বোঝাই টমটমসহ মাদক কারবারী এক চালককে গ্রেফতার করেছে।


সুত্র জানায়, ১৭ আগস্ট সকাল সাড়ে ১১টারদিকে হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে প্রধান সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটিকালে একটি ইজি বাইক (মিনি টমটম) তল্লাশি করে। পরে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চালক হ্নীলা ঊলুচামরীর রুস্তুম আলীর পুত্র মোঃ ইউনুস আলী (৩৪) কে আটক করে তল্লাশি চালায়। এক পর্যায়ে টমটম চালকের সিটের নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত প্যাকেট খুলে প্রতি প্যাকেটে ২শ করে ১১টি নীল রংয়ের জিপার ব্যাগ হতে মোট ২হাজার ২শ পিস ইয়াবা উদ্ধারসহ পাচার কাজে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।



হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও টমটমসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

Tag
আরও খবর