কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ২কেজি আ ই সে র ব্যাগ ফেলে পালাল মাদক কারবারী

টেকনাফে বিজিবি জওয়ানেরা মির্জার জোড়া পয়েন্টে অভিযান চালিয়ে মাদক কারবারী সিন্ডিকেট সদস্যের ফেলে যাওয়া ২.১০৮ কেজি আইসের চালান জব্দ করেছে। 


সুত্র জানায়,২৯জানুয়ারি ভোররাত ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন টেকনাফ বিওপির বিআরএম-৭ হতে প্রায় ৪শ গজ দক্ষিণে মির্জার জোড়া এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের বড় চালান বাংলাদেশে আসার গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল গিয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ১জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে ‌দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে গিয়ে তল্লাশী চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ২.১০৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় অভিযান করে কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। 


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###

Tag
আরও খবর