কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফ সমুদ্র উপকূলে থেমে নেই মানব পাচারকারীদের দৌরাত্ম

টেকনাফ সীমান্তের অস্থির পরিস্থিতির মাঝেও থেমে নেই মানব পাচারকারীদের দৌরাত্ম। টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে নিয়মিত মালয়শিয়া মানব পাচার চলছে।আর জিম্মিদশায় অর্থ আদায়ের জন্য নির্যাতনের শিকার মানুষদের আর্তচিৎকার ভেসে আসে কোন কোন এলাকা থেকে।


তেমনি ভাবে গত কয়েকদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার সাইফুল, তোফাইল সহ বেশ কয়েকজনের বাড়ী থেকে রাতের আঁধারে আর্ত চিৎকার শোনাতে পেয়েছেন স্থানীয়রা।



খোঁজ নিয়ে জানা গেছে দক্ষিণ লম্বরীর মৃত হাফেজ আহমদের ছেলে সাইফুল্লার নেতৃত্বে রমরমা মানবপাচার চলছে । রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন জায়গা থেকে পাচারের শিকার মানুষদের লম্বরী-তোলাতুলি এলাকায় আটকে রাখা হয়। পরে তাদের কাছ থেকে টাকা আদায়ের পর তুলে দেয়া হয় সাগরপথে নৌকায়।


একাধিক মামলার আসামী সাইফুলের করেছে পাচারের সিন্ডিকেট। প্রশাসন জনপ্রতিনিধি ও আইন শৃংখলা বাহিনীকে ম্যানেজ করে তারা এই কাজ করে বলে এলাকায় প্রচার করে থাকে। ফলে এলাকাবাসী ভয়ে দুরে থাকে তাদের কাছ থেকে।


তার সিন্সাডিকেটে আরো রয়েছে সাইফুল্লার বোন শফিকা, ইসলাম ইসলাম খাতুন একই এলাকার


মোহাম্মদ সালাম, তোফায়েল মা সোসোনা, নুনা , আবু বক্কর।


সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী আদর্শ গ্রাম রাস্তার পশ্চিম দিকে তাদের আস্তানা।


জানা গেছে কিছুদিন আগে খোদ এক ইউপি সদস্য এই সিন্ডিকেটের হাতে বিশ হাজার টাকা তুলে দিয়ে একজন ভিকটিমেকে উদ্ধার করে নিয়ে আসেন।



এবযাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি অভিযোগ পেলে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হবে বলে জানান।

Tag
আরও খবর