নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

টেকনাফ ও নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে ১০হাজার ই-য়া-বা-সহ ৩জন মা-দ-ক কারবারী গ্রেফতার

টেকনাফে ও নাইক্ষ্যংছড়িতে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০হাজার ১শ ৫০পিস ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। 


সুত্র জানায়, গতকাল ৩ জুলাই সকাল সোয়া ১১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানকি দল টেকনাফ সদর ইউপির ৮নং ওয়ার্ডে বড় হাবিবপাড়ায় মাদকদ্রব্য বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে জনৈক জহির এর বসত ঘরের সামনে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ১টি পলিব্যাগসহ মোঃ নুর আহমদের পুত্র জহির আহমদ (৪৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির সাথে থাকা পলিব্যাগ তল্লাশী করে ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।



এছাড়াও গতকাল বিকাল পৌনে ৪টারদিকে র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টিম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের ঈদগাঁও বাদিতলার মোহাম্মদ শুক্কুরের পুত্র মোঃ ইব্রাহীম (২০) এবং নাইক্ষ্যংছড়ি আশারতলির মনির আহমদের পুত্র মিজানুর রহমান (২৩) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে ৬হাজার ১শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। ###  

Tag
আরও খবর