টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

ইয়াবার বদৌলতে রিক্সা চালক থেকে কোটিপতি বদুরান,অবশেষে ইয়াবাসহ আটক

 টেকনাফের শীর্ষ মাদক কারবারী বদিউর রহমান ওরফে বদুরান ও তার এক সহযোগীসহ কক্সবাজার সদর থানার জেলগেইট এলাকায় ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আটক করেছে র‌্যাব-১৫। 

আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত হাকিম আলীর ছেলে বদিউর রহমান ওরফে বদুরান (৫৩) ও হোসেন আহমদের ছেলে আব্দু রহিম (৩৮)।এলাকাবাসী জানায়-আটক বদিউর রহমান ওরফে বদুরান রিক্সা চালক থেকে ইয়াবা ব্যবসার বদৌলতে অল্পদিনে কোটিপতি হয়েছেন। কিনেছেন জমি-গাড়ি ও করেছেন আলীশান বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। 

র‌্যাব জানায়, ইয়াবা ব্যবসায়ী বদুরান একটি প্রাইভেটকার নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন সংবাদের গতকাল দুপুরে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি কালো রংয়ের প্রাইভেটকার’কে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে দ্রুত পালানোর চেষ্টার একপর্যায়ে গাড়িতে থাকা দুই মাদক কারবারীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে তথ্যানুযায়ী প্রাইভেটকারের পিছনের বাম পাশের সিটের নিচে নীল রংয়ের পলিথিনে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ (যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-১৭-৬৭৮৯) নগদ ১৫ হাজার ৪০০টাকাসহ ০২টি স্মার্ট ও ০১টি বাটন ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৫ অধিনায়ক এর পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান- মাদক কারবারীরা পরস্পর যোগসাজসে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ এবং নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে তাদের সুবিধা অনুযায়ী এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জব্দকৃত প্রাইভেটকারটির মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানের অন্যান্য মাদক কারবারীদের নিকট বিক্রয় করতো। গ্রেপ্তরা এই পন্থা অবলম্বনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদকের ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এছাড়া র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।

উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর