কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ভাড়া বাসা হতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২২হাজার ৪শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান,১লা সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির ৬নং ওয়ার্ডের ডেইল পাড়ায় জনৈক সালাহমত উল্লাহর দুই তলা বিশিষ্ট ভাড়া বাড়ীর দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের ইউনিটের ভাড়াটিয়া আবু তাহের এর বসত-ঘরে অভিযানে যায়। এসময় র‌্যাবের মাদক বিরোধী অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারীরা পলায়নের চেষ্টাকালে ধাওয়া করে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নুর মোহাম্মদের পুত্র আবু তাহের (৩৩) কে আটক করতে সক্ষম হলেও আরো একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও বসত ঘর তল্লাশী করে শয়ন কক্ষের বক্স খাটের নিচ থেকে ১টি সাদা রংয়ের শপিং ব্যাগ হতে মোট ২২হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। 



আটককৃত মাদক কারবারী জিজ্ঞাসাবাদে জানায়,সে এবং পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ এবং চাহিদা মোতাবেক কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে মাদক বিক্রয় করতো। 


মিডিয়া কর্মকর্তা আরো জানান,উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।###

Tag
আরও খবর