কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে বোরকা পরিহিত দুই অপহরণকারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে শামলাপুর বাজার থেকে বোরকা পরিহিত দুই অপহরণকারীকে আটক করেছে এলাকাবাসী।


রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শামলাপুর বাজার থেকে তাদের আটক করা হয়।


জানা যায়, রোববার তাদের শামলাপুর বাজার থেকে আটক করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে আটক যুবকেরা প্রাথমিকভাবে অপহরণ চক্রের সদস্যে বলে স্বীকার করেছে।


আটককৃতরা- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউপির ৯নং ওয়ার্ডের পাচার দ্বীপ এলাকার স্থানীয় উসমান গণীর ছেলে সৈয়দ হোসন (৩০)। অপর ব্যক্তি সহোদর আবুল হোসন (২২)।


প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুই জন লোক মেয়েদের বোরকা পরে ইজিবাইক থেকে নেমে এদিকে-সেদিক ঘুরাঘুরি করে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসা করা হলে সঙ্কোচ করে এবং শপিং ব্যাগে ছুরি (ছাকু) পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের রশি দিয়ে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।


সৈয়দ হোসন অপহরণ চক্রের চিহ্নিত সদস্য। টেকনাফের হৃীলা পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ আলম জিয়া নামের একজন ব্যক্তিকে গত (৩০ জুন) বাহারছড়া বাইন্না পাড়া থেকে একজন অপহৃতের শিকার হয় সেখানে সৈয়দ হোসন জড়িত ছিল।


এদিকে আটক যুবকেরা বলেন, তারা উখিয়া মরিচ্যা হালুকিয়া এলাকার মো. আমিনের হয়ে ইজিবাইক ছিনতাই করতো বলে দাবি করেন।


বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সামি উদ্দিন তাদের গ্রেফতার বিষয়ে নিশ্চিত করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে জানান।

Tag
আরও খবর