কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফ সৈকত থেকে জেলের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে নৌকা উল্টে নিখোঁজ হওয়া জেলের মরদেহ সৈকতে ভেসে আসার পর উদ্ধার করেছে পুলিশ।


রবিবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে


শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম জানান।


মারা যাওয়া জেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।


নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়।


সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মন্নান বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।


রবিবার ভোর ৬টার দিকে পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের লাশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ”


শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম বলেন, মৃত জেলের পরিবার ও স্বজনদের কারও কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর