দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

সাংবাদিকদের ভয় দেখিয়ে লাভ নেই - রানার মুক্তির দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন কর্মসূচি পালন


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ, সাংবাদিক রানার মুক্তি ও আইন অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। 


মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, জেলের ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম আটকানো যাবে না। ইতিপূর্বে জিডিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের হয়রানী করা হয়েছে। এখন ভ্রাম্যমান আদালত বসিয়ে করা হচ্ছে। কোনটাতেই ভয় পায় না সাংবাদিকরা। অনতিবিলম্বে সাংবাদিক রানাকে মুক্তি দিতে হবে। নয়তো আরও কঠোর আন্দোলন শুরু হবে। 


বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি  দৈনিক ভোরের কাগজের এন এম নুরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম চলবে। মামলা ও জেলের ভয় করিনা। মামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করেন তিনি। 


দৈনিক দেশরুপান্তর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার বলেন, সহকর্মীকে নি:শর্ত মুক্তি দিয়ে ইউএনও এবং এ্যাসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে হবে। সেই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 


বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের  আয়োজনে কর্মসূচিতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, দৈনিক দেশ রুপান্তরের ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রাসেল, দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, দীপ্ত টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি মঈনুদ্দিন তালুকদার হিমেল, দেশ বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, দৈনিক কালেরকণ্ঠের সাংবাদিক হারুন অর রশিদ, রাণীশংকৈল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ-সাগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মিলন আকতার, প্রচার সম্পাদক মোতালিব সম্রাট, নির্বাহী সদস্য জুলফিকার আলী শাহ, সাংবাদিক মুনিরুজ্জামান অনিক প্রমুখ এতে বক্তব্য দেন। 


এ সময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের অন্যন্য সদস্যরা, শিক্ষক, সাংস্কৃতিক ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর