নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

মুন্সীগঞ্জের কুন্ডেরবাজার ব্রীজের উভয় পাড়ে অটো চালকদের ধর্মঘট, যাত্রীরা চরম বিপাকে


সোমবার ১২ জুলাই মুন্সিগঞ্জের কুন্ডেরবাজার ব্রীজের দুই পারে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা ধর্মঘট পালন করেছে । সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ পর্যন্ত চলমান এ ধর্মঘটে উভয় পাড়ে যাতায়াতকারী যাত্রী ও মোটর বাইক আরোহীগণ পরেন চরম বিপাকে । ব্রীজের মেরামত কাজ চলমান থাকায় বেশ কিছুদিন ধরেই ব্রীজের নিচের খাল ব্যাবহার করে ফি দিয়ে ট্রলারে করে এপার ওপার পারাপার হচ্ছেন যাত্রীগণ ।


উক্ত ধর্মঘটে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা হতে কুন্ডেরবাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি. ও সিরাজদিখানর কুন্ডেরবাজার হতে কাকালদী পর্যন্ত প্রায় ২ কি.মি. রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকে । দুর্ভোগে পরা যাত্রীগণ, ভোগান্তির কথা স্বীকার করেন । টঙ্গীবাড়ী হতে সিরাজদিখানে যাত্রাকারী আবুল কাশেম জানান, তিনি হার্টের রোগী হওয়া সত্ত্বেও বেতকা হতে অনেকটা দূর বহু কষ্টে হেঁটে কুন্ডেরবাজার পর্যন্ত এসেছেন । অটোরিকশা চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ের অনেক যাত্রীকেই দৈনন্দিন কাজের প্রয়োজনে হেঁটে চলাচল করতে দেখা যায় ।


ধর্মঘট সম্পর্কে অটোরিকশা চালকের সাথে যোগাযোগ করতে চাইলে তারা জানান, ট্রাফিক পুলিশ রেকারের নামে রশিদ প্রদান করে বেতকা হতে মুক্তারপুর পর্যন্ত  চলাচলকারী চালকদের জরিমানা করছে । নানা অজুহাতে টাকা নেয়ার কথাও জানান অনেক চালক । এর প্রতিবাদে ধর্মঘট পালন করছেন তারা । এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যাবস্থা নেয়ার দাবী জানান তারা ।  টঙ্গীবাড়ীর অটোচালকের সাথে একাত্মতা প্রকাশ করে সিরাজদিখানের অটোচালকরাও কয়েকঘণ্টা ধর্মঘট পালন করেছে ।  ভোগান্তি নিরসনে যাত্রীগণ যতদ্রুত সম্ভব ব্রীজের মেরামত কাজ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন । সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ জুন বুধবার কুন্ডেরবাজার ব্রীজ যানচলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা রয়েছে ।