বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন

মুন্সিগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।


রোববার (৭ জুলাই) দুপুর ১ ঘটিকার দিকে ইউনিয়নের পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিলো।  নির্বাচনে ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেন ইউপি চেয়ারম্যান সুমন। এতে অপর সভাপতি প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান সুমনের বুকে গুলি চালায় এবং ফাঁকা গুলির আওয়াজ করতে করতে করে দ্রুত বিদ্যালয় ত্যাগ করে অন্যত্র পালিয়ে যায়।


পরে সুমনকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা প্রণয় মান্না দাস জানান, চেয়ারম্যান সুমনের বুকে গুলি করা হয়েছিল, তাই তাকে জরুরি চিকিৎসাসেবার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।


মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে।