কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ার থাইংখালি শিক্ষক পরিবারের শপথ অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার থাইংখালি শিক্ষক পরিবারের নব-গঠিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান ও মধ্যহ্নভোজের আয়োজন করা হয়েছে৷


বুধবার (৫ জুলাই) সকালে থাইংখালি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ও থাইংখালি শিক্ষক পরিবারের প্রধান উপদেষ্টা আক্কাস আহমদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেলখোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ, থাইংখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রহিম হেলালী, টাইপালং দাখিল মাদ্রাসার সাবেক সহ-সুপার আবু রাশেদ মোহাম্মদ তৈয়ব, ফারিরবিল আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা জমির উদ্দিন মাহমুদ, থাইংখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, থাইংখালি দারুল তাহাযীব মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দু সত্তার, রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা আজিজ উল্লাহ, রহমতের বিল দাখিল মাদ্রাসার সুপার ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা মওলানা ফজলুল করিম, থাইংখালি দাখিল মাদ্রাসার সহ-সুপার ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা হাফেজ মওলানা আব্দুল গফুর, তাজনিমারখুলা ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা মওলানা নুরুল আমিন সিদ্দিকী, থাইংখালি হলি চাইল একাডেমির সাবেক প্রধান শিক্ষক নুরুল বশর, হ্নীলা নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা মুজিবুল হক, থাইংখালি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা শাহ ইউনুছ, হাজী গুরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের স্থায়ী পরিষদের সদস্য সাহাব উদ্দিন প্রমুখ৷




এসময় বক্তারা বলেন, “থাইংখালি শিক্ষক পরিবার সংগঠন পরিচালনার জন্য একটি দক্ষ কমিটি গঠন করা হয়েছে৷ এই সংগঠনের মাধ্যমে গুণীজন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধণা এবং শিক্ষাবৃত্তি সহ এলাকার শিক্ষাবিস্তারে অগ্রণী ভুমিকা পলন করবে৷ পাশাপাশি এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা যাতে মাদকাসক্ত না হয় তারজন্য সচেতন অবিভাবকদের সচেতন করে তুলবে৷ কোনো শিক্ষক শিক্ষিকা বিপদে পতিত হলে তাদের পাশাপাশি গিয়ে দাঁড়াবে থাইংখালি শিক্ষক পরিবার৷”


উখিয়া উপজেলার থাইংখালি শিক্ষক পরিবারের নব-গঠিত কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান তেলখোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ৷


নব-গঠিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, থাইংখালি শিক্ষক পরিবারের নবনির্বাচিত সভাপতি ও থাইংখালি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুল, অত্র সংগঠনে সহ-সভাপতি ও রঙ্গিন খালি ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আক্তারুল জলিল, অত্র সংগঠনে সাধারণ সম্পাদক ও থাইংখালি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমিনুল এহেছান৷




অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা নুরুল আমিন৷ দোয়া শেষে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়৷

Tag
আরও খবর