কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভারীবর্ষণে কক্সবাজারের শরণার্থী শিবিরে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস

গত মঙ্গলবার বাংলাদেশের কক্সবাজারে ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে সাতজন রোহিঙ্গা শরণার্থীসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো গভীরভাবে শোকাহত।


প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের ৩৩টি শিবিরে প্রায় ৭ হাজার ৭৯৪ জন শরণার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে আনুমানিক ১ হাজার ১৯১টি আশ্রয়ণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ক্রমবর্ধমান পানি ও ভূমিধসে শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র, মসজিদ, ল্যাট্রিন, পানির উৎস এবং গোসলখানার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।


সকাল থেকে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো এবং শরণার্থী স্বেচ্ছাসেবীরা পানি না কমা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলিকে নিরাপদ আশ্রয় এবং বিভিন্ন সুবিধা প্রদানকারী কেন্দ্রগুলোতে স্থানান্তরিত করতে সহায়তা করছেন।


বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জাতিসংঘের সংস্থাগুলো মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে শরণার্থীদের অধিক পুষ্টিসম্পন্ন বিস্কুট ও রান্না করা খাবার, দুর্যোগ পরবর্তী ব্যবহার্য গৃহস্থালি জিনিসপত্র সরবরাহ শুরু করেছে, বয়স্ক ও প্রতিবন্ধীসহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতিও বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।


গত ২৪ ঘণ্টায় অতি ভারী বর্ষণের কারণে ক্যাম্পে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এই ক্যাম্পগুলোতে প্রায় ৯ লাখ ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। কমপক্ষে আগামী তিন মাস ধরে বর্ষা মৌসুম থাকায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপুলসংখ্যক বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন এবং সে পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা চলছে। এরই মধ্যে গত এক সপ্তাহে সারাদেশে ব্যাপক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

Tag
আরও খবর