কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আরসা-আরএসও সংঘর্ষে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, স্থবির এনজিও কার্যক্রম

আধিপত্যের দ্বন্দ্বে মুখোমুখি হয়েছে রোহিঙ্গাদের দুই কথিত বিদ্রোহী সংগঠন আরকান সালভেশন রোহিঙ্গা আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশান (আরএসও)। 


উখিয়ার পালংখালী ইউনিয়নস্থ জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ চলছে দুই সংগঠনের সদস্যদের মধ্যে, ফলে ক্যাম্প এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।


বুধবার বিকেল ৪টার দিকে ক্যাম্পের একটি ব্লকে সংঘর্ষের সূত্রপাত হয়, এসময় কমপক্ষে ২০০ রাউন্ড গুলি ছোঁড়ার ঘটনা ঘটে।


আতংকে থাকা সাধারণ বাসিন্দারা বের হচ্ছেন না নিজেদের ঘর থেকে, প্রায় ৬০ হাজার রোহিঙ্গা বাস করে এখানে।


নাম প্রকাশ না করার শর্তে একজন রোহিঙ্গা মাঝি জানান, " মসজিদে মাইকিং করে আরএসওকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে আরসা, দুই পক্ষই একে অপর কে গোলাগুলি করছে।"


পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় এনজিও কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা, সেবা দেওয়া প্রতিষ্ঠান গুলোতে উপস্থিতি নেই বললেই চলে।


এ বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, " আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আছি, আমাদের ফোর্স মোতায়েন করা আছে। আশা করি দ্রুতই সব স্বাভাবিক হয়ে যাবে।"

Tag
আরও খবর