এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ডুবে খুবির দম্পতি নিহত

সমুদ্র সৈকতে বাচ্চাদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক দুই শিক্ষার্থী। তবে এ ঘটনায় তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।


শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়ান প্রবাসী খুবির সাবেক শিক্ষার্থী শাফায়েত হোসেন।


নিহত দুইজন হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুইজন স্বামী-স্ত্রী ছিলেন। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।


জানা যায়, শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি অস্ট্রেলিয়ান প্রবাসী বড়দিনের ছুটিতে ৪-৫ টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রে সৈকতে ঘুরতে গিয়েছিলেন। এসময় স্বপন ও পাপড়ীর দুই বাচ্চা সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। তাৎক্ষণিক তাদের বাঁচাতে যান সমুদ্রে নেমে পড়েন। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুইজন পানিতে ডুবে যান। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।


তাদের অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Tag