কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগে বাংলাদেশ


জার্মানির রাজধানী বার্লিনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪। জ্বালানি শক্তির রূপান্তর নিয়ে সংলাপের দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 


অনুষ্ঠানে তিনি দেশের জ্বালানি শক্তির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও সম্মেলনের নানা দিক তুলে ধরেন।সম্মেলন শুরুর দিনে জ্বালানি বিষয়ক নানা সেমিনার ছাড়াও জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।  এ সময় তেল, গ্যাস, কয়লা জাতীয় ফসিল শক্তির বদলে নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যেগের প্রশংসা করেন সম্মেলনের আমন্ত্রিত অতিথিরা।  সম্মেলনে স্বাগতিক জার্মানি ছাড়াও বাংলাদেশসহ ৭৫টি দেশ অংশ নিচ্ছে।