কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জার্মানিতে আরও বড় ধর্মঘটের আশঙ্কা

জার্মানির পাবলিক সার্ভিস কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক সংগঠনগুলো কর্মদাতাদের সঙ্গে রফায় আসতে পারেনি। তৃতীয় দফার আলোচনাও ব্যর্থ হওয়ায় দেশজুড়ে বড় আকারের ধর্মঘটের আশঙ্কা বাড়ছে। 


বেতন বৃদ্ধির জন্য চাপ বাড়াতে শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন ক্ষেত্রে 'সতর্কতামূলক' ধর্মঘট ডেকে বার বার জার্মানির জনজীবন স্তব্ধ করে দিচ্ছে। গত সোমবার (২৭ মার্চ) দেশজুড়ে পরিবহণ ধর্মঘট সেই সংগ্রামের সবচেয়ে জোরালো দৃষ্টান্ত ছিল। কিন্তু তা সত্ত্বেও কর্মদাতাদের সঙ্গে দরকষাকষি করে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।


বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাত পর্যন্ত আলোচনার শেষেও দুই পক্ষ সেই কাজে ব্যর্থ হয়েছে। তবে তৃতীয় দফার আলোচনাই চূড়ান্ত নয়, এবার নিরপেক্ষ মধ্যস্থতাকারীদের শামিল করে সমাধান সূত্রে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যে সেই প্রক্রিয়া চালু করতে হবে। 


ছয়টি কাজের দিনের মধ্যে মূল প্রক্রিয়া শুরু করতে হবে। তার দশ দিনের মধ্যে ফলাফল পেশ করতে হবে। সেই প্রচেষ্টাও ব্যর্থ হলে বিভিন্ন ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আশঙ্কা দেখা দেবে। তবে আসন্ন ইস্টারের ছুটি গোটা উদ্যোগে কিছুটা বিলম্ব ঘটাবে বলে আপাতত সেই আশঙ্কা আরও কিছুটা দূরে সরে যাচ্ছে।


বার্লিনের উপকণ্ঠে পটসডাম শহরে সরকার, পৌর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলো আলোচনা চালিয়েছে। সাফল্য না পেলেও আপাতত আরও ধর্মঘট এড়ানোর চেষ্টা চলছে। আগে থেকে বাছাই করা নিরপেক্ষ মধ্যস্থতাকারীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধান সূত্রের প্রস্তাব দিতে চলেছেন। 


এই সময়কালে কোনো ধর্মঘট যাতে না ডাকা হয়, সেটাও নিশ্চিত করতে চান তারা। উল্লেখ্য, জানুয়ারি মাস থেকে শ্রমিক সংগঠন 'ভ্যার্ডি' ও সরকারি কর্মীদের সংগঠন 'ডিবিবি' ফেডারেল ও স্থানীয় সরকারগুলোর সঙ্গে দশ শতাংশেরও বেশি বেতন বৃদ্ধির দাবিতে আলোচনা চালিয়ে আসছে। 


প্রায় ২৫ লাখ কর্মীর হয়ে দরকষাকষি করছে এই দুই সংগঠন। সরকার এখনো পর্যন্ত আট শতাংশের বেশি বেতন বাড়াতে রাজি হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ভ্যার্ডির প্রধান ফ্রাংক ভ্যার্নেকে জানান, সামাজিকভাবে ন্যায্য ন্যূনতম বেতন আদায় করার চেষ্টা আপাতত ব্যর্থ হয়েছে। 


তিনি এজন্য কর্মদাতাদের দায়ী করেন। সরকারি কর্মচারীদের সংগঠনের প্রধান উলরিশ সিলবারবাখ বলেন, মূল্যস্ফীতির ধাক্কায় মানুষের ক্রয় ক্ষমতা যেভাবে বিপর্যস্ত হয়েছে, তার অন্তত কিছুটা ক্ষতিপূরণ করতে এমন বেতন বৃদ্ধির দাবি করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই লক্ষ্য এখনো পূরণ করা যায়নি।


ফেডারেল সরকারের প্রতিনিধি হিসেবে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি জটিলতা কাটাতে মধ্যস্থতার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।