চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জার্মানিতে বৃহত্তর সিলেট সামাজিক ও সাস্কৃতিক কমিউনিটি বার্লিন'র অভিষেক

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2023 02:28:06 pm

জার্মানিতে বসবাসরত সকল প্রবাসিদের সুখে-দুঃখে ও দেশের ঐতিহ্য ও মূল্যবোধ এবং শুদ্ধ সংস্কৃতির ধারাকে ধরে রাখতে যাত্রা শুরু করেছে "বৃহত্তর সিলেট সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি বার্লিন" নামে একটি সংগঠন।


গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী বার্লিনের নয়াকোলন'র একটি মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। নগরীতে বসবাসরত সিলেটের সিনিয়র প্রবাসি উপদেষ্টামন্ডলী ও অন্যান প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান শহীদ, সহ-সভাপতি আব্দুল হান্নান রুহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ জাহান আহমেদ, দপ্তর সম্পাদক আল মোমেন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য তারেক আহমদ ও আব্দুল আহাদ।


সংগঠনের অভিষেক অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত শেষে আলোচনা সভা, শিশুদের জন্য ক্বিরাত ও চিত্রাংকন প্রতিযোগীতা, সম্মাননা প্রদান, অনুষ্ঠানে আগত সবার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও খাবার পরিবেশন করা হয়।


আলোচনা সভার শুরুতে সংগঠনের প্রয়োজনীতা ও গঠনতন্ত্র নিয়ে আলোচনায় আমন্ত্রিত বক্তারা বৃহত্তর সিলেটের সকল জেলার সকল ধর্মের সবার কল্যাণে দেশ ও দেশের মানুষের দূর্দিনে প্রবাসেও ঐক্যবদ্ধ হয়ে পথ চলার বিষয়ে প্রত্যয় ব্যাক্ত করেন।


এ সময় সংগঠনটি ধর্ম ও দলমত নির্বিশেষে অরাজনৈতিক ভাবে পরিচালনার বিষয়েও সকলে ঐক্যমতে পৌঁছান।


সবশেষে কেক কাটা ও প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।