গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

রোটার‍্যাক্ট ক্লাব অব কুবির উদ্যোগে ইফতার সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রোটার‍্যাক্ট ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ৩৫ টি পবিত্র কোরআন শরিফ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার (৮ এপ্রিল)  রোটারি ক্লাব অব কুমিল্লার সহযোগিতায় দুপুর ১২ টায় ইফতার সামগ্রী ও দেড়টায় কোরান শরীফ বিতরণ করা হয়।


বিতরণকালে রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান বিলকিস আরা বেগম বলেন, রোটারি ক্লাবের কাজ হচ্ছে মানবতার কাজে শরিক হওয়া। মানুষের দুঃখ কষ্ট নিজেদের সাথে ভাগ করে নেওয়া। তিনি আরও বলেন এতিম শিশুদের মাঝে কুরআন শরীফ ও ইফতার সামগ্রী দিয়েছি যাতে তারা কুরআন পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করে।


এ বিষয়ে রোটারেক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট  রোটারেক্টর মারুফ হোসেন সরকার বলেন, এইটা আমাদের একটা মান্থলি প্রজেক্ট। আমরা প্রতিমাসেই চাই এইরকম একটা করে প্রজেক্ট করতে। আমাদের এই প্রজেক্ট গুলোতে সহোযোগিতা করে আমাদের স্পন্সর ক্লাব রোটারি ক্লাব অফ কুমিল্লা। সকলের সহযোগিতায় আজকে আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে  কোরআন শরীফ ও ইফতার সামগ্রী বিতরণ প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।


এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন কুবির ছাত্র উপদেষ্টা ড. হাবিবুর রহমান, রোটারি ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি রোটারিয়ান কবির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রোটারিয়ান আহমাদুল্লাহ আসাদি ও সাধারণ সম্পাদক রোটার‍্যাক্টর মোহাম্মদ রাকিবুল ইসলাম।

আরও খবর