চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রমজানে মানুষের মাঝে হাহাকার নেই: বাণিজ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 02:13:02 pm

পবিত্র মাহে রমজানে মানুষের মাঝে হাহাকার নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি। 


মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভাল আছে দাবি করে মন্ত্রী বলেন, সরকার প্রতি মাসে ৭ থেকে ৮’শ কোটি টাকা ভর্তূকি মূল্যে টিসিবি পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করছে।


রবিবার (৯ এপ্রিল) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটা শব্দ আছে সেটা পাগলে কিনা বলে এর পরেরটা আর বলবো না সেটা বাদ দেন। আমাদের কথা হল গ্লোবাল কনসেপ্ট টা জানতে হবে। ওরা যা বলে তার সাথে আমাদের অবস্থা কি সেটা আগে জানতে হবে। আজকে পৃথিবীর মধ্যে আমাদের অবস্থান কোথায়? আজকে লন্ডনে তিনটার বেশি টমেটো একজন কিনতে পারেনা, জার্মানে রাত থেকে সমস্ত তেল হাওয়া হয়ে গেছে।


ইনফ্লেশার আমাদের ০৯ পার্সেন্ট হোয়াট অ্যাবাউট ইংল্যান্ড তাদের ইম্প্রেশন কত? পাকিস্তানের ইমপ্রেশন ৩৫ পার্সেন্ট। যাদের প্রতি বিএনপির এতো দরদ সেই পাকিস্তানের অবস্থা তাদের একটু দেখতে বলেন। কথা হলো সমালোচনার জন্য সমালোচনা। আমরা জানি মানুষের কষ্ট বেড়েছে কিন্তু সারা বিশ্বের কি অবস্থা। এটা তাদের সমালোচনার উত্তর। আমরা চেষ্টা করে চলেছি প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আমরা অনেক ভালো আছি আমার দেশের মানুষ ভালো আছে।


বঙ্গবাজারের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একটা বড় মার্কেটের চাপ পড়লে সেটা সারাদেশেই চাপ পড়বে চেষ্টা করা হচ্ছে ওদের কিছু রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়ার যাতে ঈদের আগে তারা ঘুরে দাঁড়াতে পারে যাদের পুড়ে গেছে তারা তো নিঃশেষ হয়ে গেছে এটা অলআউট সাপোর্ট দিতে হবে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভীষন রকম ফলোআপ রাখছেন খবর রাখছেন লোক পাঠাচ্ছেন সবাই দেখছে আশা করি ঘুরে দাঁড়াবে কিন্তু যখন পুড়ে যায় তখন ক্ষতি তো হবেই বলে জানান বাণিজ্যমন্ত্রী।


জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 


অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুরের ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

আরও খবর