তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

ইয়েনতাম্মা গান প্রকাশের পর সমালোচনার তোপে সালমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2023 08:31:31 am

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘কিসিকা ভাই কিসি কি জান’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির ‘ইয়েনতাম্মা’ গান প্রকাশিত হয়েছে। গানের সুর করেছেন পায়েল দেব। গেয়েছেন বিশাল দাদলানি ও পায়েল দুজনে। গানটিতে ভাইজানকে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে।


গানটিতে দেখা গিয়েছে সালমান খান, ভেঙ্কটেশ, পূজা হেগড়ে ও রাম চরণকে। সালমান খানের ভক্তরা গানটি পছন্দ করলেও, দক্ষিণের নেটিজেনরা গানটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।


তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় সমালোচক প্রশান্ত রানাগস্বামী টুইটে তামিল ভাষায় লুঙ্গি পরিহিত নাচে স্টেপ নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এটা কী ধরনের পদক্ষেপ? তারা ভেষ্টিকে লুঙ্গি বলছে। এবং এর ভিতরে হাত ঢুকিয়ে কিছু অসুস্থ কাজকর্মও করা হচ্ছে। ভীষণই খারাপ এটা। সেখানে বেশ কিছু মানুষ মন্তব্যও করেছেন।


আবার বেশ কয়েকজন প্রশান্তের এই পদক্ষেপের সঙ্গে সহমতও হয়েছেন। একজন নেটাগরিক তামিল ভাষায় লিখেছেন, একদম সত্যি ভাই। আমরা যদি ওদের জিজ্ঞাসা করি, ওরা বলবে আমরা দক্ষিণে লুঙ্গির সংস্কৃতির ওপরই পুরোটা তুলে ধরেছি।  


আরও একজন লিখেছেন, লুঙ্গি ও ভেষ্টির মধ্যে পার্থক্য সম্পর্কে বলিউডকে গুরুত্ব সহকারে শিক্ষিত করা উচিত। ভেষ্টি একটি ঐতিহ্যবাহী পোশাক। ঐতিহ্যবাহী পোশাক পরে এই ধরনের অশ্লীল নৃত্য দেখতে সত্যিই বিরক্তি লাগছে।


প্রাক্তন ভারতীয় স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ সালমানের পোশাক দেখে রেগে যান। তার মতে, সালমান ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছেন। টুইটে তিনি লেখেন, এটা অত্যন্ত হাস্যকর এবং পোশাকটা একটি ধুতি, এটা লুঙ্গি নয়।


ফরহাদ সামজি পরিচালিত ছবিটি অজিথ কুমারের তামিল ব্লকবাস্টার ‘ভিরাম’ অবলম্বনে নির্মিত। এই সিনেমাতে তেলুগু তারকা ভেঙ্কটেশ ও রাম চরণ একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে