মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা

দু’দিনেও উদ্ধার হয়নি সাগরে ভাসমান ৪০০ অভিবাসনপ্রত্যাশী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 09:07:08 am

দু’দিনেরও বেশি পেরিয়ে গেছে, ভূমধ্যসাগরে ভাসমান নৌকার ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়নি এখনো। লিবিয়ার তবরুক থেকে রওয়ানা হওয়া নৌকাটিকে মঙ্গলবার (১১ এপ্রিল) সাহায্য করতে গেছে ইতালির কোস্ট গার্ড। তবে সেখানকার পরিস্থিতি সুবিধার নয়। নৌকাটির জ্বালানি শেষ, তলদেশ পানিতে ভরে গেছে, আরোহীদের কয়েকজনের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন। তাছাড়া, বিরূপ আবহাওয়ায় নৌকাটি ডুবে যাওয়ারও আশঙ্কা রয়েছে।


ইতালীয় কোস্ট গার্ড বলেছে, সাগরের বিরূপ অবস্থার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তারা বর্তমানে অভিবাসনপ্রত্যাশীবোঝাই দুটি নৌকাকে সাহায্য করছে। দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৮০০ আরোহী রয়েছে।


ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোস্ট গার্ড বাহিনী গত শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তাদের বহনকারী নৌকাগুলো লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে।


জার্মান অলাভজনক সংস্থা রেসকিউশিপ জানিয়েছে, গত শনিবার রাতে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে দুজন মারা গেছেন এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।


মঙ্গলবার সিসিলি উপকূলে আইওনিয়ান সাগরে ৪০০ আরোহী বহনকারী নৌকাটির সবশেষ অবস্থান শনাক্ত করেছিল বেসরকারি সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন।


সংস্থাটি টুইটারে জানিয়েছে, উদ্ধার সরঞ্জাম দেখা গেলেও নৌকার পরিস্থিতি নাটকীয়। বেশ কয়েকজনের জরুরি চিকিৎসাসেবা দরকার, নৌকায় পানি ভরে যাচ্ছে এবং জ্বালানি ফুরিয়ে গেছে।


অ্যালার্ম ফোন বলেছে, গত রোববার নৌকাটি মাল্টার জলসীমায় থাকতে ইতালি, গ্রিস ও মাল্টা কর্তৃপক্ষের কাছে প্রথমবার জরুরি সতর্কতা সংকেত পাঠানো হয়েছিল।


জার্মান সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই সময় নৌকাটির আশপাশে দুটি বাণিজ্যিক জাহাজ ছিল। কিন্তু অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার না করতে তাদের নির্দেশ দেওয়া হয়। শুধু একটি জাহাজকে জ্বালানি দিয়ে নৌকাটিকে সহায়তা করার অনুমতি দিয়েছিল মাল্টা।


মাল্টার সশস্ত্র বাহিনী স্থানীয় গণমাধ্যমের কাছে দাবি করেছে, নৌকার আরোহীদের উদ্ধারের জন্য তাদের কাছে কোনো অনুরোধ করা হয়নি। কিন্তু অ্যালার্ম ফোন জানিয়েছে, তারা বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের অনুরোধ জানিয়ে মাল্টা কর্তৃপক্ষকে ২১ বার ইমেইল পাঠিয়েছে। তারা ফোনেও অনুরোধ জানিয়েছিল, কিন্তু কল কেটে দেওয়া হয়েছে।


মঙ্গলবার ইতালির কোস্ট গার্ড বলেছে, তাদের উদ্ধার অভিযান চলছে। ৮০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী দ্বিতীয় নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই বলেও জানিয়েছে তারা। তবে নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা নিশ্চিত নয়।


প্রতি বছর যুদ্ধ, নির্যাতন ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং আরও ভালো অর্থনৈতিক সম্ভাবনার সন্ধানে ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে অনেকেই ছোট ছোট নৌকায় মাঝসমুদ্রে আটকা পড়েন। এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা নিয়ে এ অঞ্চলের ইউরোপীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব দেখা দেয়।


জাতিসংঘের শরণার্থী সংস্থার সবশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ১৩১ জন অভিবাসনপ্রত্যাশী। সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টায় প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন আরও ১ হাজার ৩৬৮ জন।


গত মার্চ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২৮ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান।


চলতি বছরে এ পর্যন্ত ২৭ হাজার ৮৭৫ জন এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন। এদের বেশিরভাগই আইভরি কোস্ট, গিনি, বাংলাদেশ, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিক।

আরও খবর







6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৯ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে