লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

তিন হাজার টাকায় চট্টগ্রাম ও সিলেটে বিমানের টিকিট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 05:49:36 am

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রমাদান অফারের পর যাত্রীদের জন্য নতুন অফার ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১২ এপ্রিল) নিজেদের ফেসবুক পেজে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।


বিশেষ অফারে বলা হয়েছে, মাত্র তিন হাজার টাকায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা এয়ার টিকিট। ঈদুল ফিতর উপলক্ষে অফারটি আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।


এছাড়া বিমানের প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ৫ শতাংশ ছাড় পাবেন।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত চাহিদা মেটাতে ঈদে অতিরিক্ত ফ্লাইটেরও পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ও ২৯ এপ্রিল ২টি, ১৯ এপ্রিল ৪টি, ২০, ২১ ও ২৪ এপ্রিল ৫টি এবং ২৫ এপ্রিল ৩টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। তবে ২২ এপ্রিল শুধুমাত্র একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আরও খবর