বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ইউক্রেন তথ্য ফাঁস, গ্রেফতার ১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 06:04:01 am

ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু তথ্য তিনি ফাঁস করার দায়ে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। আটককৃত ব্যক্তির নাম জ্যাক টেইসেইরা।


বৃহস্পতিবার তার বাড়ি থেকেই এফবিআই তাকে গ্রেফতার করে। তার আগে বাড়িতে রীতিমতো তল্লাশি চালানো হয়। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচুর অস্ত্র নিয়ে এফবিআই এজেন্টরা প্রথম বাড়িটি ঘিরে ফেলে, এর কিছুক্ষণের মধ্যেই শর্টস আর টি-শার্ট পরে ওই ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা যায়।


অ্যামেরিকার অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড কিছুক্ষণের মধ্যেই খবরের সত্যতা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম জ্যাক টেইসেইরা। ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু তথ্য তিনি ফাঁস করে দেন। সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের তথ্য ফাঁস করা গর্হিত অপরাধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।


সূত্র জানাচ্ছে, একটি কম পরিচিত সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছদ্মনামে উপস্থিত ছিলেন জ্যাক। সেখানে তার নাম ছিল ওজি। ওই গ্রুপেই এক ব্যক্তির কাছে বেশ কিছু তথ্য ফাঁস করেন তিনি। সব মিলিয়ে প্রায় ৫০ পাতার তথ্য তিনি ফাঁস করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর আগেও ওই গ্রুপে তিনি তথ্য ফাঁস করেছেন বলে মনে করা হচ্ছে।


জ্যাকের ফাঁস করা তথ্য নিয়ে ইতোমধ্যেই খবর করেছে মার্কিন এবং বিশ্বের মিডিয়া। ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সেনা কতটা এগোতে পেরেছে, তাদের আর কী কী সাহায্য প্রয়োজন এই ধরনের তথ্য যেমন আছে, তেমনই ওই ডকুমেন্টে লেখা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঠিক কোন সময় পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন। ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে বলে বিশেষজ্ঞেরা জানিয়েছেন।


কেন এই তথ্য এয়ারফোর্সে কর্মরত জ্যাক ফাঁস করলেন, তা এখনো স্পষ্ট নয়। এফবিআই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এয়ারফোর্সের কোন উইংয়ে কী পদে তিনি কাজ করেন, তা এখনো স্পষ্ট নয়। 


ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সমাজ মাধ্যমে বেশ কিছু গ্রুপের সদস্য এই জ্যাক। ওই সমস্ত গ্রুপে বন্দুক, বর্ণবাদ নিয়ে আলোচনা হয়। আরও একটি প্রশ্ন মার্কিন সংবাদমাধ্যমগুলি তুলেছে। কার কাছে এই সমস্ত তথ্য ফাঁস করেছিলেন জ্যাক। প্রশাসন এখনো তার নাম প্রকাশ্যে আনেনি।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে