অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কাতারে ঈদের ছুটি ১১ দিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 07:22:56 pm

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে এই ছুটি শুরু হবে ১৯ এপ্রিল। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মীরা ৩০ এপ্রিল কর্মস্থালে ফিরবে। খবর অ্যারাবিয়ান বিজনেসের।


সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা-প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন। তবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও যে ব্যাংকগুলো কিউসিবি ও কাতার আর্থিক বাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ করছে তাদের ছুটির শুরু ও শেষ তারিখ নির্ধারণ করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।


এর আগে প্রতি বছরের মতো এবারও রমজান মাসের আগেই কয়েকশ পণ্যের দাম কমায় কাতার। ২০২১ সালে দেশটি প্রায় ৬৫০ পণ্যের দাম কমিয়েছিল, ২০২২ সালে কমিয়েছিল আট শতাধিক পণ্যের। এবার সেই সংখ্যা বেড়ে নয়শ ছাড়িয়েছে।


কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, রোববার (১২ মার্চ) থেকে দেশটিতে নয় শতাধিক পণ্য বিশেষ মূল্যছাড়ে বিক্রি শুরু হয়েছে। চলবে রমজান শেষ হওয়া পর্যন্ত।


দেশটির বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার।


দেশটিতে রমজান মাসে পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের দাম কমানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চাল, ময়দা, নুডুলস, দই ও দুগ্ধজাত পণ্য, সিরিয়াল ও কর্নফ্লেক্স, গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক, রান্নার তেল, মাখন, পনির, জুস, চিনি, কফি, লবণ, খেজুর, বোতলজাত পানি, টিস্যু পেপার, ডিটারজেন্ট পাউডার, পেস্ট্রি, লেবু, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, টমেটোর পেস্ট, চা, ঘি, খামির, ব্যক্তিগত স্বাস্থ্যপণ্য, আবর্জনা ব্যাগসহ আরও অনেক কিছু।

আরও খবর