ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চেলসির বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে রিয়াল মাদ্রিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2023 05:21:49 am

ইউরোপের সফলতম দল হিসেবে আবারও নিজেদের সামর্থ্যের জানান দিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্টামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসির আক্রমণের ঝাপটা সামলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রেখেছে কার্লো আনচেলত্তির দল।


চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে দুইটি গোলই করেছেন রদ্রিগো। দাপুটে জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনে এক পা দিয়ে রাখল বেনজেমা-ভিনিসিয়াসরা। আগামী ১১ মে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে ম্যানসিটি অথবা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।


এর আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে দুই বা তার বেশি গোলে এগিয়ে থেকে ১৯ বারের ১৮টিতেই পরের পর্বে পা রাখার সুখস্মৃতি ছিল রিয়াল মাদ্রিদের। এমন ইতিবাচক সমীকরণ নিয়েই স্টামফোর্ড ব্রিজে খেলতে নেমেছিল দলটি। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না স্প্যানিশ জায়ান্টদের। ঘরের মাঠে আক্রমণে আধিপত্য বিস্তার করে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল অল ব্লুজরা। যার ধারাবাহিকতায় ম্যাচের দশ মিনিটেই সেরা সুযোগটা পেয়ে যায় তারা।


দশম মিনিটে এনগুলু কান্তেকে লক্ষ্য করে বল পাঠান হাভার্টেজ। বলটি নিজের নিয়ন্ত্রণে নেন কান্তে। তবে মাত্র ১২ গজ দূরে থেকেও রিয়াল গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন এই ফরাসি মিডফিল্ডার। একা পেয়েও বল পাঠান অনেকটা বাহিরে।


প্রথমার্ধের যোগ করা সময়ে চেলসি আরও একটা ভালো সুযোগ পায়। তবে এই সুযোগ থেকেও গোল আদায় করতে পারেনি ব্লুজরা। মাত্র ছয় গজ দূরে থেকেও মাদ্রিদের গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করতে পারেনি কুকুরেলা। আর এতেই গোলশূন্য সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।


বিরতির পর ম্যাচের দৃশ্যপট পাল্টে চেলসির গোলবারে আক্রমণ বাড়ায় সফরকারীরা। যার ধারাবাহিকতায় ৫৮তম মিনিটে মেলে সফলতা। পাল্টা আক্রমণের বল নিয়ে ব্লুজ রক্ষণভাগ অতিক্রম করে ভিনিয়াসকে পাস দেন রদ্রিগো। ফিরতি পাসে বল জালে পাঠান তিনি নিজেই। পিছিয়ে পড়ার পর আক্রমণে গতি বাড়াতে জোয়াও ফেলিক্স, রাহিম স্টার্লিংদের মাঠে নামান চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।


তবে এতেও কোনো কাজ হয়নি। উল্টো ৮০তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের বাকি সময় আর কেউ গোলের দেখা না পাওয়ায় ২-০ গোলের দারুণ জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে