অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-04-2023 11:57:36 am

চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। ইউএনএফপিএ'র রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়। খবর আলজাজিরার।


বুধবার প্রকাশিত 'দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩'-এ দাবি করা হয়েছে, ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। আর চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। অর্থাৎ, চীনের চেয়ে ভারতের জনসংখ্যা এখন ২৯ লাখ বেশি। 


প্রসঙ্গত, ১৯৫০ সালে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল ইউএনএফপিএ। এরপর থেকে এই প্রথমবার চীনের জনসংখ্যাকে ছাপিয়ে গেল ভারত। 


ইউএনএফপিএ-এর তরফে জানানো হয়েছে, গতবছর চীন তাদের জনসংখ্যার সর্বোচ্চ শিখরে উঠেছিল। তবে তারপর থেকে তাদের দেশের জনসংখ্যা কমতে শুরু করেছে। এদিকে ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী। যদিও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৮০ সাল থেকে নিম্নমুখী। 


ইউএনএফপিএ-এর রিপোর্টে বলা হয়েছে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশ ০ থেকে ১৪ বছর বয়সের মধ্যে, ১০ থেকে ১৯ বছর বয়সের নাগরিক জনসংখ্যার ১৮ শতাংশ, ১০ থেকে ২৪ বছর বয়সের মানুষের সংখ্যা ২৬ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর বয়সিদের সংখ্যা ৬৮ শতাংশ এবং দেশের জনসংখ্যার মাত্র ৭ শতাংশ ৬৫ বছরের ওপরে। 


আর চীনে ০ থেকে ১৪ বছর বয়সের মধ্যে নাগরিকদের সংখ্যা ১৭ শতাংশ, ১০ থেকে ১৯ বছর বয়সের নাগরিক জনসংখ্যার ১২ শতাংশ, ১০ থেকে ২৪ বছর বয়সের মানুষের সংখ্যা ১৮ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর বয়সিদের সংখ্যা ৬৯ শতাংশ এবং দেশের জনসংখ্যার ১৪ শতাংশ ৬৫ বছরের ওপরে। অর্থাৎ, সেদেশের ২০ কোটি মানুষ ৬৫ বছর বয়সের ওপর।


এদিকে ভারতের তুলনায় চীনা নাগরিকদের গড় বয়স অনেকটা বেশি। চীনে নারীদের গড় বয়স ৮২ বছর, পুরুষরা বাঁচেন ৭৬ বছর। আর ভারতে নারীদের গড় বয়স ৭৪ বছর এবং পুরুষরা বাঁচেন ৭১ বছর। 


এছাড়া ভারতের জনসংখ্যার সিংহভাগ যুব সম্প্রদায়ের হওয়ায় তা ভারতীয় অর্থনীতিকে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। তবে চীনের ক্ষেত্রে জনসংখ্যার একটা বড় অংশ বৃদ্ধ হওয়ায় তা দেশের অর্থনীতির ওপর বড় বোঝা বলে মনে করা হচ্ছে।