মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শিশু মুক্তাকে ঈদের নতুন জামা পড়ানো হলোনা মায়ের

শিশু মুক্তাকে ঈদের নতুন জামা পড়ানো হলোনা মায়ের 


স্বামী,সন্তান ও পরিবারকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে নতুন জামাকাপড় কিনে তা তুলে রেখেছিলন  আলমারিতে। ঈদে নতুন জামা পড়ে ৬ মাস বয়সী প্রথম শিশু সন্তান মুক্তাকে নিয়ে বেড়ানোর স্বপ্ন দেখছিলেন মুক্তার মা বৃষ্টি আক্তার (২১)


কিন্তু একটি সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন তছনছ করে দিয়েছে।সড়ক দুর্ঘটনায় মা বৃষ্টি আক্তার (২১) ও দাদি জহুরা খাতুন (৫০)কে হারিয়ে এখন নানির কোলে আশ্রয় হয়েছে শিশু মুক্তার।এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


ময়মনসিংহের নান্দাইলে গত সোমবার (১৭ই এপ্রিল) ইফতার পূর্ব ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলার অরণ্যপাশা নামক স্থানে ইজিবাইজ ও মাইক্রোবাস সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন মা বৃষ্টি আক্তার ও দাদি জহুরা খাতুন।


পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে তাদের মৃত্যু হয়। তবে আল্লাহর অশেষ কৃপায় ভাগ্যবশত বেঁচে যায় ৬ মাসের শিশু মুক্তা। 


বর্তমানে শিশু মুক্তা অরণ্যপাশা গ্রামের নানা সোনার মিয়ার বাড়িতে সুস্থ আছে।শিশু মুক্তার লালন-পালনের সম্পূর্ণ ভার নিয়েছেন তার নানি। ৬ মাস বয়সি মুক্তার জীবনে নেমে আসে দু:খের ছায়া।


জানা যায়, শিশু মুক্তা নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের প্রবাসী উজ্জল মিয়ার একমাত্র সন্তান। ঈদের পরপরই ফের বিদেশে যাওয়ার কথা। এরপূর্বে ঈদের সকল কেনা-কাটা শেষ করেছিলেন তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার।


তবে, সেই নতুন জামা-কাপড় আর পড়া হলো না। মুক্তার সর্দি-জ্বরের চিকিৎসার জন্য সন্তান ও শ্বাশুড়ি জহুরা খাতুনকে নিয়ে স্থানীয় বাজারে ডাক্তারের কাছে গিয়েছিলেন বৃষ্টি আক্তার। তবে সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না, পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মুক্তা ছাড়া প্রাণ হারায় তারা দুজন।


জহুরা খাতুনের ভাই ফজলু মিয়া ও বৃষ্টির পিতা সোনা মিয়া জানান, ময়না তদন্ত ছাড়াই তাঁরা লাশ দাফনের অনুমতি পেয়েছেন। তবে মেয়েকে হারানোর কষ্ট সইতে পারছেন না। 

Tag
আরও খবর